২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

 

বাংলাপ্রেস ডেস্ক:রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য (৬৫) ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে জরুরি ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মোশতাক আহমেদ রুহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করেন। এর ফলে সংসদ সদস্য পদ হারান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি