রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:১১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
দোলন বলেন, পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। দুটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা চলছে : রেলমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়ন শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস