৩০ জুন ২০২৬

রাজনীতিতে কি পা রাখছেন সুরিয়া? থালাপতির পর নতুন আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১২ পিএম
রাজনীতিতে কি পা রাখছেন সুরিয়া? থালাপতির পর নতুন আলোচনা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ভক্তদের কৌতূহল তার পথেই কি হাঁটবেন আরেক তারকা সুরিয়া? সম্প্রতি এমনই একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযো গমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অভিনেতার ফ্যান ক্লাব।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সুরিয়ার ফ্যান ক্লাবের প্রশাসনিক সদস্যদের এক বৈঠকে অভিনেতার এক অনুরাগী আর বীরমণি মন্তব্য করেন, ‘সময় যদি চায়, স্রষ্টা যদি চান, তবে কাউকে জননেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা। অনেকেই ধরে নেন, এটি সুরিয়ার রাজনীতিতে আসার ইঙ্গিত। মুহূর্তেই বিষয়টি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে গুঞ্জন ছড়ানোর পরপরই এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে সুরিয়ার ফ্যান ক্লাব। সেখানে বলা হয়, একজন ভক্তের ব্যক্তিগত মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সেটিকে ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বিবৃতিতে আরো জানানো হয়, বীরমণি গত তিন বছর ধরে ফ্যান ক্লাবের প্রশাসনিক কমিটির সদস্য নন। তাই তাঁর মন্তব্যের সঙ্গে ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে।

রাজনীতিতে সুরিয়ার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘অভিনেতা সুরিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। নিজের সংস্থা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করেই তিনি আনন্দ ও তৃপ্তি পান।’

এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন সুরিয়া।

বর্তমানে তিনি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্‌স’ এবং ‘সুরিয়া ৪৭’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা। এর আগে তাঁর অভিনীত ‘করুপ্পু’ বক্স অফিসে সফলতা পেয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি