৪ সেপ্টেম্বর ২০২৬

রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্ট

 

বাংলাপ্রেস ডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।


এর আগে যাত্রাবাড়ী ও শাহবাগ থানার দুই মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। আবেদন দুটি এদিন আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে।

আদালতে রিয়াজের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

জামিন শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন গণমাধ্যমকে বলেন, “যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।”
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি