২২ এপ্রিল ২০২৬

রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমা ১৬০ কোটি টাকায় বিক্রি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পিএম
রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমা ১৬০ কোটি টাকায় বিক্রি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত।

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। এ সিনেমাটি নাকি প্রায় ১৬০ কোটি রুপিতে অনলাইনে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে  ১৬০ কোটি রুপিতে 'জেলার ২' সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই স্ট্রিমিং স্বত্ব চূড়ান্ত করা হয়েছিল। 

তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া 'জেলার' সিনেমাটি প্রায় ৭৫ কোটি রুপিতে ওটিটি স্বত্ব বিক্রি করেছিল বলে জানা গেছে। সে তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক অনেক বেশি, যা সিনেমাটির প্রতি বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসে 'জেলার ২' সিনেমার একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায়। সে ঘটনায় নির্মাতারা দর্শকদের সেই ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ‘জেলার ২’ সিনেমার পর এ বর্ষীয়ান অভিনেতাকে দেখা যেতে পারে ‘থালাইভার ১৭৩’ সিনেমার একটি প্রজেক্টে। এ ছাড়া পরিচালক নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমায় আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী বিদ্যা বালান, এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু প্রমুখ।

একসময় শোনা গিয়েছিল, শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন এ সিনেমায়। তবে ব্যস্ততার কারণে তিনি নাকি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যাবে। আবার ভবিষ্যতে কমল হাসানের সঙ্গে একটি বিশেষ প্রকল্পেও তার অভিনয়ের কথা রয়েছে।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি