রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী।
রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি