১২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে নিজ বাসায় ফিরেছেন নিখোঁজ আবু ত্ব-হা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপুরে নিজ বাসায় ফিরেছেন নিখোঁজ আবু ত্ব-হা
বাংলাপ্রেস ডেস্ক: নিখোঁজের আটদিন পর রংপুরে নিজ বাসায় ফিরেছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালী থানার ওসি এবং তার পরিবারের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি বাসায় ফিরে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর ডিবি কার্যালয়ে নেয়া হয়। জানা যায়, তিনি নিজেই বাসায় ফিরেছেন, ফেরার সময় তার সঙ্গে কেউ ছিলনা বলেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়। তবে তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন বা কী কারণে ছিলেন এসব বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে সেরকম কোনও তথ্য দেয়া হয়নি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ত্ব-হা'কে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন জেলার উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। এর আগে, গেল ১০ই জুন বিকেলে রংপুর থেকে ঢাকার উদ্যেশে একটি ভাড়া করা গাড়িতে দুই সফর সঙ্গীসহ রওনা হন আবু ত্ব-হা। ওই দিন রাত আড়াইটায় রাজধানীর গাবতলী থেকে সবশেষ তার স্ত্রী সাদিকুন্নাহারের সাথে কথা হয় আবু ত্ব-হা আদনানের। এরপর থেকে তাদের কোন খোঁজ না পেয়ে রংপুরের কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি