রোববার থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে দেশে আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১৭ ডিসেম্বর) মানিকগঞ্জে এ কথা জানান তিনি।
এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মুজিবজন্ম শতবার্ষিকী’ উপলক্ষে নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের প্রস্তুস্তি নেওয়া হচ্ছে। শিগগিরই সেই কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সাড়ে ৪ কোটি ভ্যাকসিন হাতে আছে। আর কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হয়েছে। নতুন নতুন রূপে করোনা ফিরে আসছে এ কথা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
তারও আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের।
জাহিদ মালেক বলেন, আরও এক হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি