৪ এপ্রিল ২০২৬

রুহিয়ায় ৪ লিটার চোলাইমদসহ আটক ১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় ৪ লিটার চোলাইমদসহ আটক ১ জন
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় চার লিটার চোলাইমদসহ খাসিরুল ইসলাম(৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ১৬ফেব্রুয়ারি (মঙ্গলবার)রাতে উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন রুহিয়া গিন্নিদেবী মহিলা কলেজ রোডস্থ মেসার্স শিবা এগ্রো কাজী ফার্মস ডিলারের দোকানের সামনে থেকে তাকে আটক করে। আটক খাসিরুল ইসলাম ঘনিবিষ্টপুর (প্রধানপাড়া)গ্রামের মৃত হেকাম উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, খাসিরুল ইসলাম দীর্ঘদিন যাবত চোলাইমদ বিক্রি করে আসছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার লিটার মদসহ তাকে হাতে নাতে তাকে আটক করা হয়। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, খাসিরুল ইসলামের কাছ থেকে চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি