১২ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় ৬৪ পিছ ইয়াবা সহ গ্রেফতার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রুহিয়ায় ৬৪ পিছ ইয়াবা সহ গ্রেফতার ১
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬৪ পিচ ইয়াবা সহ ফরিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। পুলিশ জানায়,২১ আগষ্ট (সোমবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা'র নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের গিন্নিদেরী মহিলা কলেজ সংলগ্ন মামুন রানার মুদি দোকানের সামনে ফরিদুল ইসলাম অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে ৬৪ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই। গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম সেনিহারী (জমাদারপাড়া)মঞ্জুর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী ফরিদুল ইসলামকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ফরিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি