রুহিয়ায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। পরে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবদলের সভাপতি আনার আলী, রুহিয়া থানা সেচ্ছাসেবকদলের সভাপতি বেলাল হোসেন, রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি