রুহিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রুহিয়া থানা শাখা।
গতকাল ৪ জুন বিকালে রুহিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রুহিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে রুহিয়া চৌরাস্তায় সামনে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
থানা আ’লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন
থানা আ,লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার,আ,লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম, ঢোলার হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি