রুহিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে থানার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও ( দেবিডাঙ্গা )গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া কৃষক রিয়াজুল ইসলাম (৩৬) ওই গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে । প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে।
১টার দিকে কৃষক রিয়াজুল তাঁর ছেলেকে নিয়ে বাড়ির পাশে ধান কাটতে ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে রিয়াজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়। আশপাশের লোকজন এসে রিয়াজুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
আখানগর ইউনিয়নে চেয়ারম্যান রোমান বাদশা জানান, সকাল থেকে ছেলের সাথে জমিতে ধান কাটতে ছিলো ১টার সময় রিয়াজুল ইসলাম বজ্রপাতে মারা যান। রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি