১৪ মে ২০২৬

রুহিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উত্তর বোয়ালিয়া (পরিষদ পাড়া) মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউট সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তর বোয়ালিয়া অগ্ৰগামী সমবায় সমিতি ও সংঘ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, রুহিয়া থানা আ,লীগের তথ্য-প্রযুক্তি গবেষণা সম্পাদক ও ২১ঢোলার হাট ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ, লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মন বর্মন,ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মনোমুগ্ধকর এ টুর্নামেন্টের ফাইনালে রুহিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট দল ও উত্তর বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। প্রধান অতিথি বলেন, দেশের নবীন তরুন যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদক বিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। এ আয়োজনকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রুহিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট দল এবং রানার্স আপ হয়েছে উত্তর বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব । বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি