রুহিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) রাতে রুহিয়া থানাধীন মধুপুর গ্ৰামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে মাথাপিছু ৫ হাজার টাকা, বস্ত্র ও শুকনা খবর বিতরন করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ।
উল্লেখ্য, রুহিয়ায় অগ্নিকান্ডে ১৩টি পরিবারের ২০ টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।সোমবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানাধীন রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি