৪ এপ্রিল ২০২৬

রুহিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে রুহিয়া কাকলী মধুপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার,মহিউল ইসলাম কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন এবং অভিভাবকদের মধ্যে আশরাফুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ।বেশি করে ভুমিকা রাখার আহবান জানান । আগামী ৪ মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি