রুহিয়ায় পুলিশের জনসচেতনতা মূলক পথসভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার আয়োজনে মাদক ,বাল্যবিবাহ , ইভটিজিং, নারী নির্যাতন ও জুয়া প্রতিরোধ কল্পে রুহিয়া থানা পুলিশ কর্তৃক জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে রুহিয়া থানার ঢোলারহাট, সেনুয়া, পাটিয়াডাঙ্গী বাজার ও ৬ ফেব্রুয়ারি সোমবার ২০নং রুহিয়া পশ্চিম, আখানগর ইউনিয়নে গুনজুরা বাজারে জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) শহিদুর রহমান,এসআই আকবর আলী, লুৎফর রহমান, আবু হানিফ মন্ডল, জাহাঙ্গীর আলম,মজনুর রহমান,সজল বসাক,আব্দুল আলিম, জাকিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান, লিপন রানা,রাসেল রানা প্রমুখ।
পথসভায় ওসি সোহেল রানা বলেন, জুয়া ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান এবং সঠিক তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে এই ঘোষণা দেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি