রুহিয়ায় স্কুল ছাত্রী ধর্ষিত,ধর্ষক গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ২য় শ্রেনীর এক স্কুল ছাত্রী (৭) ধর্ষনের শিকার হয়েছে।এ ঘটনায় পুলিশ ধর্ষক রাব্বীকে আটক করেছে। জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘনিবিঞ্চুপুর গ্রামের সাজ্জাদ আলীর নাবলিকা কন্যা রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রীতে পড়–য়া শিক্ষার্থী গত বৃহস্পতিবার(২৫ আগষ্ট) বিকেল ৪ টার দিকে তার মামার বাড়িতে মানকচুর তরকারি দিতে যায়।ওই সময় তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মামাত ভাই একই গ্রামের সলেমান আলীর ছেলে রাব্বী (২০) তাকে একাকি পেয়ে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শুক্রবার বিকেলে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক রাব্বীকে গ্রেফতার করে। রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, ৭ বছরের শিশু ধর্ষনেরে ঘটনায় থানায় মামলা হয়েছে।ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি