রুহিয়ায় যুবলীগের আনন্দ র্যালী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:রুহিয়া থানাকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক থানার মর্যাদা প্রদান করায় রুহিয়া থানা যুবলীগের আনন্দ র্যালী করা হয়েছে। ২৩ ডিসেম্বর(শুক্রবার) রাতে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি রুহিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,১ নং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক সবুজ মাহমুদ ,রুহিয়া পশ্চিম আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ এফতেখার,সাধারন সম্পাদক শাহাজালাল, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন,সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায়,মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
২২ ডিসেম্বর(বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগ , কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রুহিয়া থানায় যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রুহিয়া থানাকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক থানা হিসেবে ঘোষণা করা হয়েছে ।
উল্লেখ্য , ২০১৩ সালের ৩০ জানুয়ারি রুহিয়াকে থানা হিসেবে ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় । ৬ টি ইউনিয়ন নিয়ে এ থানা গঠিত । ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত আবেদনের প্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ সিদ্ধান্ত গ্রহণ করেন ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি