রুহিয়ায় ব্রাইট স্টার মডেল স্কুলের ফলাফল ঘোষনা ও সনদ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সনদপত্র প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্বে ও রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক মহেশ্বর বর্মনের সঞ্চালায় উপস্থিত ছিলেন,রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফানুল ইসলাম মন্ডল, রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ ও অভিভাবক সোহেল রানা, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য রাম কৃষ্ণ বর্মন, অভিভাবক সফিরুল ইসলাম শফি , ব্রাইট স্টারের শিক্ষিকা ও সাবেক মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২২ সালে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১৯০ জন ছাত্র/ছাত্রী। বৃত্তি পেয়েছে ১১১ জন (টেলেন্টপুলে ২২ জন, সাধারণ গ্রেডে ৫০ জন এবং বিশেষ গ্রেডে ৩৯ জন)।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি