রুহিয়ায় ইয়াবা ও গাজা সহ গ্রেফতার ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১০ পিছ ইয়াবা ও ১শত ২০ গ্ৰাম গাজা সহ লাল মিয়া(৪০) ও ফাইমা(৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশ গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়,১৯ জানুয়ারি (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলের নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল, এএসআই আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন বাশঁবাড়ি গ্রামে লাল মিয়া ও ফাইমা দীর্ঘদিন যাবত ইয়াবা ও গাজার ব্যবসা করে আসছিল। লালমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০পিছ ইয়াবা ও ১শত ২০ গ্ৰাম গাজা উদ্ধার করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী লালমিয়া ও ফাইমাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি