রুহিয়ায় অগ্নিকান্ডে ৬টি ঘর ভস্মিভূত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ৬টি ঘর ভস্মিভ’ত হয়েছে। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর রাতে রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেনিহারী (চানপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে সোলেমান আলী ও সাইফুল ইসলাম এর বসতবাড়ীতে গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ২টি পরিবারের ঘর পুড়ে ভস্মিভ’ত হয়। এতে নগদ টাকা, হাস, মুরগী, ছাগল, ধানের দুটো বড় পুঞ্জি সহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষাধিক টাকা হবে বলে প্রতিবেদককে জানান সোলেমান ও সাইফুল।
খবর পেয়ে পাশবর্তী আটোয়ারী উপজেলার দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি