২৩ মে ২০২৬

সাদার আভিজাত্যে ঝলমল অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৫০ এএম
সাদার আভিজাত্যে ঝলমল অপু বিশ্বাস

সাদা পোশাকে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

বাংলাপ্রেস ডেস্ক:   সাদা পোশাকে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্তদের আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি মানেই অনুরাগীদের বাড়তি আগ্রহ।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে পরিচ্ছন্ন, স্নিগ্ধ ও রাজকীয় আবহে। তার অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের নজর কাড়ে মুহূর্তেই।

ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’ অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে ছবির আভিজাত্য যেন দারুণভাবে মিলে গেছে। 

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নতুন এই লুকে অপু বিশ্বাসকে ঘিরে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে অন্যতম সফল জুটিতে পরিণত হন তিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি