১৫ আগস্ট ২০২৬

সাদের ‘অ্যানি’-তে লাক্সের নাযাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৫ এএম
সাদের ‘অ্যানি’-তে লাক্সের নাযাহ

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ পেরিয়ে এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত মিনি সিরিজ ‘অ্যানি’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।এরই মধ্যে জানা গেল, এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এবারের লাক্স তারকা নাযাহ নাওয়ারকে। সিরিজে নাজিফা তুষির বোন বেণি চরিত্রে অভিনয় করেছেন নাযাহ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের অনেক আগেই এর শুটিং করেছিলেন তিনি।

এখনো সিরিজটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।

দেশে মুক্তির আগে অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে সিরিজটি। গত জুনে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার হয়। ওয়েব সিরিজকেন্দ্রিক এই বিশেষায়িত উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরো অনেককে।এদিকে আগামীতে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে দেখা যাবে নাযাহ নাওয়ারকে। এতে তার সহশিল্পী পার্থ শেখ। এ ছাড়া সামনে বেশ কিছু নাটকেও দেখা যাবে তাকে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি