৪ জুন ২০২৬

শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসালেন বিদ্যা সিনহা মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৩১ পিএম
শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসালেন বিদ্যা সিনহা মিম

শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।

বাংলাপ্রেস ডেস্ক:   জুটিবেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট ছিল ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমাটি। 

জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমার পাশাপাশি খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকির আলো’, উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ চলচ্চিত্রেও জুটিবেঁধে অভিনয় করে প্রশংসিত হন তারা। 

সম্প্রতি শাকিব খানের ক্যারিয়ারে কাজের পরিবর্তন ও নতুন নতুন লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। একই সঙ্গে এই ‘বদলে যাওয়া’ সুপারস্টারের সঙ্গে আগামীতে আবারও বড়পর্দায় জুটি বাঁধার ইঙ্গিত দেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা ভালো লাগছে। দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন। 

শাকিব খানের ভূয়সী প্রশংসা করে মিম বলেন, ‘তার সঙ্গে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, তাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটি মেইনটেইন করছেন এখন। আমার দেখতেও ভালো লাগছে তাকে।’ 

পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রুপালি পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অভিনেত্রী।

শাকিবের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই উল্লেখ করে এই অভিনেত্রী জানান, যদি ব্যাটে-বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায়, তবেই দেখা মিলবে। যদি কখনো ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, সো তখন হয়তো করা হবে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি