সাংবাদিকদের টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত: স্বাস্থ্যের উপপরিচালক
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেছেন, দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত।
আজ বুধবার ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুকে ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী লেখেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার, পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত অন্তত এক অর্থবছরের জন্য।’
তিনি আরও লেখেন, ‘যদি তারা সফল হোন, তাহলে তাদের স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ, যে ভালো পারবে, তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি।’
ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ‘যেহেতু আমরা পারছি না, এ রকম একটা আলোচনার জায়গা হতে পারে কি না সেটা বলেছি। বাথরুমগুলো কেন এ রকম, কোথাও থেকে কেউ তুলে ধরছে না। দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেওয়া হচ্ছে।’
বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই ফেসবুক পোস্টটি নিজের আইডি থেকে সরিয়ে নেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল
সঙ্গীত একাডেমি