২২ মে ২০২৬

শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিতে গিয়ে ধানমন্ডিতে আটক ২৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১১ পিএম
শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিতে গিয়ে ধানমন্ডিতে আটক ২৬

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে। এদিকে পুলিশের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।

আজ শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিগগিরই ফিরবেন’ তিনি।

এরই প্রেক্ষিতে আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হয় বলে দাবি করে পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি