৩ এপ্রিল ২০২৬

ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তারিখ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপে সবগুলো ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে করা হবে। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। উল্লেখ্য, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হয় ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর। আর পঞ্চম ধাপের ভোট হবে ৫ জানুয়ারি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি