শিবপুরে মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয়ের মাস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাগটিয়া বন্ধু মহল উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার ২৯ ডিসেম্বর রাত ৮টায় উপজেলার ঘাগটিয়া এবিসি হাইস্কুল মাঠে এ মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে ঘাগটিয়া একাদশ বনাম ঘাগটিয়া বন্ধু মহল। আনন্দ উৎসব মুখর পরিবেশে ম্যাচটি শেষ হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুন সমাজ সেবক ইঞ্জিনিয়ার এনামুল হক।
আয়ূবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন ভূইয়া। সবশেষে বিজয়ী দল ও বিজীতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন,খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের খেলাধূলায় আমার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খেলা
এক ঝটকায় নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের বাসভাড়া কমলো ৭৫ শতাংশ
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি