৩১ মে ২০২৬

শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:২৩ পিএম
শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসীদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি বিভিন্ন সরকারি সেবা ও আর্থিক সহায়তা পাবেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদের কুশল বিনিময় উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে ব্যক্তিগত সফরে কুলাউড়ায় এসে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর বাসভবনে অনুষ্ঠিত সভায় অংশ নেন মন্ত্রী। এ সময় সংসদ সদস্য কুলাউড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে।

সেই ধারাবাহিকতায় প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু এবং বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

এ সময় কুলাউড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে চলতি বছরের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

কুলাউড়াকে সিলেট বিভাগের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘সিলেট বিভাগের রাজনীতি ও জনসচেতনতায় কুলাউড়ার একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে। অতীতে উন্নয়ন বঞ্চনার শিকার হলেও ভবিষ্যতে কুলাউড়া আর পিছিয়ে থাকবে না।’

তিনি আরো বলেন, কুলাউড়ার সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে এবং এলাকার উন্নয়নে সংসদ সদস্য শওকতুল ইসলামের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবেন।

মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি