২০ মে ২০২৬

শিশু রামিসা হত্যাকাণ্ড: প্রধান ঘাতকসহ গ্রেপ্তার ২, রহস্য উদ্ঘাটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:২০ পিএম
শিশু রামিসা হত্যাকাণ্ড: প্রধান ঘাতকসহ গ্রেপ্তার ২,  রহস্য উদ্ঘাটন

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনাস্থল থেকে রানার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জানান, ঘটনার পর সোহেল রানা পালিয়ে যান। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে আগেই তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন। কেন তিনি শিশুটিকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি