২০ মে ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার চেয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫৯ পিএম
শিশু রামিসা হত্যার বিচার চেয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করে লেখেন— প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।

হত্যাকারীকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি আরও বলেন, তুমি চলে গেছো— তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।

উল্লেখ্য, সম্প্রতি শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি