৩ এপ্রিল ২০২৬

শিয়ালের ফাঁদে আটকা পড়েছে মেছো বাঘ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিয়ালের ফাঁদে আটকা পড়েছে মেছো বাঘ
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাঝারি মেছো বাঘ ধরা পড়েছে। আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর)বাঘটি হাতিয়ার নিঝুমদ্বীপের বনে অবমুক্ত করা কথা রয়েছে। এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিত্তনীয়ার হাট মুসলিম বাজার এলাকার রহিমের মুরগি খামারে বাঘটি ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামছুদ্দিনসহ উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে গত বুধবার বিকেলে বাঘটিকে উদ্ধার করে মাইজদী নোয়াখালী বনবিভাগে হস্তান্তর করে।

আরও পড়ুন > দাম কমলো এলপিজির

কুতুবপুর ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাফর উল্যাহ স্বপন জানান, সকালে রহিমের মোরগের খামারে বাঘটি মুরগি খেতে এলে শিয়াল মারার ফাঁদে আটকা পড়ে। পরে খাঁচায় ভরে কৌশলে বাঘটিকে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাঘটি ধরা পড়ার পর এটিকে দেখার জন্য অনেকে ভীড় জমান। অনেককে বাঘটির সাথে সেল্ফী তুলতে দেখা যায। নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা জানান, মাঝারি সাইজের বাঘটি মুলত মেছো বাঘ। সাইজ লম্বায় সাড়ে ৪ ফুট আর উচ্চতায় ২ ফুট। এই জাতের বাঘ মানুষের ক্ষতি করেনা। এরা বিভিন্ন ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। তবে এলাকাবাসী বাঘটি আটক করার পর তারা কোন আঘাত করেনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি