২২ জুন ২০২৬

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, স্পিকারের হাস্যরসাত্মক জবাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, স্পিকারের হাস্যরসাত্মক জবাব

 

 

বাংলাপ্রেস ডেস্ক: সংসদে বাজেট অধিবেশন চলকালে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধীদলের একজন সংসদ সদস্য প্রশ্ন তুললে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘শোকর করেন যে, অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।’ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান।


সংসদে সাইফুল আলম খান বলেন, ‘এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নেই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি, মাননীয় স্পিকার।’

 

সাইফুল আলম খানের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্যান্য মন্ত্রীদেরও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন। তারা থাকলে আমরা বাধিত হব।’


এ বিষয়ে সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট-সংক্রান্ত বিষয়ে সব খাতের বিষয়ে সবশেষে অর্থমন্ত্রীই বলবেন।’


তিনি আরও বলেন, ‘বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় উপস্থিত থাকেন। অন্য মন্ত্রীরাও থাকেন।’

 


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি