১২ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৈয়দপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক
রমজান আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ মোস্তফা জামান কাওসার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৪ আগস্ট) রাত ৮টায় নতুনবাবু পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা জামান কাউসার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দ মাঝাপাড়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে ও মওলানা আতাহার আলী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ও তার পাঁচ সহপাঠী এক শিক্ষিকার সাথে মাদরাসার তয় তলায় আবাসিক রুম থেকে পড়ালেখা করেন। একই তলায় মাদরাসার অফিসের পাশে আবাসিক রুমে মোস্তফা জামান তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। ওই শিক্ষিকা ও তার এক সহপাঠী বাড়িতে চলে যাওয়ায় শনিবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী ও তার তিন সহপাঠী অফিসরুমে ঘুমানোর প্রস্তুতি নেন।কাঁথা আনার জন্য ওই আবাসিক রুমে গেলে মোস্তফা জামান রুমে প্রবশ করে মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে তার স্পর্শকাতর জায়গা হাত দেন। তাকে ধর্ষণের চেষ্টা চালান। পরের দিন রোববার বিকেলে সুযোগ পেয়ে ঘটনাটি মেয়েটি তার মাকে জানায়। এরপর মেয়েটির মা তার মেয়েকে নিতে মাদরাসায় যান। পরে বিষয়টি জানাজানি হলে মাদরাসার আশেপাশের মানুষ পরিচালক মোস্তফা জামান কাওসাারকে আটক করে। খবর পেয়ে পুলিশ মাদরাসা থেকে তাকে থানা নিয়ে আসে। জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। মোস্তফা জামানকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি