সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : যথাযথ মর্যাদায় সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ১৪ই ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন> খাদ্য নিয়ন্ত্রকের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৈয়দপুর মাতা রাবেয়া আলীম।আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমকর্তা মোঃমাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক,পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,ইঞ্জিনিয়ার রাসেদুজ্জামান রাসেদ,অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কমকর্তা বৃন্দ, অন্তর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আর আলী টুটুল প্রমুখ।
সন্ধ্যায় গোলাহাট বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয় উপজেলা প্রশাসনের আয়োজনে।উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে স্মৃতি অম্লান চত্তরে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি