সৈয়দপুরে উদীচীর শহীদ দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে শহীদ স্মৃতি অম্লান চত্তরে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য বলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবু হাসনাত,সৈয়দপুর শাখার সহ সভাপতি মোঃশফিউল ইসলাম রঞ্জু,সভাপতিত্ব করেন সৈয়দপুর শাখার সভাপতি জান্নাতুল ইসলাম কবির। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান "দাম দিয়ে কিনেছি বাংলা " অনুষ্ঠিত হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি