১৯ জুন ২০২৬

সোনার দামে বড় লাফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩২ এএম
সোনার দামে বড় লাফ

বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর স্বর্ণের বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার আরও বাড়ার আশঙ্কা থাকায় স্বর্ণের ধীর ঊর্ধ্বগতি।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় বেলা ২টা ৩৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ দশমিক ০১ ডলারে পৌঁছায়। আর আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১১৮ ডলারে দাঁড়ায়।

মূল্যবান ধাতুর বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের বাজার ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এটি প্রকৃত অর্থে পুনরুদ্ধারের সূচনা নাকি কেবল শর্ট পজিশনধারীদের মুনাফা তুলে নেয়ার ফল।’

এদিকে টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান অবিলম্বে শান্তিচুক্তিতে সম্মত না হলে আরও হামলা চালানো হবে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরুর থেকে স্বর্ণের দাম ২২ শতাংশেরও বেশি কমেছে। একই সময়ে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করতে পারে। এর ফলে সুদের হারও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে দেখা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত এই ধাতুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

মূল্যবান ধাতুর বাজারে এদিন রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৮ দশমিক ০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৪৯ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি