১৫ মে ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৫১ পিএম
সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী


বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ থেকে এপর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭,৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮,৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,৪৩০ জন সেবা পেয়েছেন।

লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

মোট হজযাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বলে হজ অফিস সূত্র জানিয়েছে।

এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮,৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০,২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮,৪৫৬ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি ২০,৮৫২ জন যাত্রী ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে পৌঁছবেন বলে জানানো হয়েছে।

এ বছর ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করেন।

সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮,৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯২৩টি ভিসা রয়েছে। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি