২৬ মে ২০২৬

শোয়ার আগে যে কাজটি কখনোই ভুলেন না ক্যাটরিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:২৩ পিএম
শোয়ার আগে যে কাজটি কখনোই ভুলেন না ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ।

বাংলাপ্রেস ডেস্ক:  ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। শোবার আগে শতচেষ্টা করেও তার মুখে একটু দাগছোপ মিলবে না। ত্বকে জেল্লা যেন ঠিকরে পড়ছে অভিনেত্রীর। কখনো কখনো সানস্ক্রিন মাখতে ভুল হতে পারে তার, কিন্তু শুতে যাওয়ার আগে কখনোই মেকআপ তুলতে ভোলেন না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন অভিনেত্রী। তিনি বলেন, কাজের প্রয়োজনে মেকআপ করতেই হয় তারকাদের। আবার মেকআপ না তুলে ঘুমিয়ে পড়া খুব খারাপ অভ্যাস। তাই তিনি মেকআপ তুলতে কখনোই ভোলেন না। 

সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়া না কি মেকআপ তুলতে ভুল করা— দুটির মধ্যে খারাপ কোনটি?

এ বিষয়ে মুম্বাইয়ে ত্বকের রোগ চিকিৎসক শরীফা চৌসে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়ার অভ্যাস খুব ক্ষতিকর। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি ত্বকের জন্য অতি ক্ষতিকারক। তিনি বলেন, এক রাত মেকআপ তুলতে ভুলে যাওয়ার চেয়ে সানস্ক্রিন না মেখে রোদে বেরিয়ে পড়া অনেক বেশি ক্ষতিকর। কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বক পুড়িয়ে দিতে পারে। বলিরেখার নেপথ্যেও থাকতে পারে রোদের ভূমিকা। ত্বকের বর্ম হিসেবে কাজ করে সানস্ক্রিন।

অন্যদিকে মেকআপ তুলে ঘুমাতে যাওয়া নিঃসন্দেহে ভালো অভ্যাস। কারণ রাতভর মেকআপের পুরু স্তর মুখে বসে থাকলে, ত্বক শ্বাস নিতে পারবে না। তা থেকে সংক্রমণও হতে পারে। কিন্তু একদিন কেউ মেকআপ তুলতে ভুলে গেলে তার প্রভাব হবে তাৎক্ষণিক এবং সাময়িক। রোদের তাপে ত্বকের ক্ষতি হবে দীর্ঘস্থায়ী। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি