২১ জুলাই ২০২৬

স্পেনের শিরোপা জয়ে অভিনন্দন জানালেন শাকিব, বুবলী ও অপু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
স্পেনের শিরোপা জয়ে অভিনন্দন জানালেন শাকিব, বুবলী ও অপু

বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। 

ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি