১৯ জুন ২০২৬

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৯ পিএম
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা থাকবে।

আগের নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। তবে খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন- আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি