শপথ নিলেন অঞ্জনা, বরণ করলেন নিপুণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে আলোচনা থামছেই না। শুধুমাত্র একটি পদ (সাধারণ সম্পাদক) নিয়ে দ্বন্দ্বের কারণেই যত আলোচনা। এদিকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এফডিসিতে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ, এদিন সন্ধ্যায় সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য চিত্রনায়িকা অঞ্জনা। শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।
এ সময় উপস্থিত ছিলেন নায়ক ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই।
শপথ নিয়ে অঞ্জনা গণমাধ্যমকে বলেন, ‘আমার পূর্বের সভাপতি যদি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমার শপথ নিতে সমস্যা কোথায়? আর ইলিয়াস কাঞ্চন আমার ১৭টা ছবির নায়ক। আমরা একত্রে কাজ করব এই তাগিদ থেকেই শপথ নিয়েছি।’
এদিকে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত অন্যান্য কালজয়ী নায়িকা রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস ও মৌসুমী। তারা প্রত্যেকেই ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন। অন্যদের ছেড়ে অঞ্জনা একাই শপথ নিলেন।
প্রসঙ্গত, সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে জটিলতার প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি। শোনা যাচ্ছিল, জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয় লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। তবে সে ধারণা পাল্টে ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি