শ্রাবন্তীর ছেলের বিরুদ্ধে অভিযোগ জানালেন স্যান্ডি সাহা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সমকামিতাকে শ্রদ্ধা করেন এবং সমর্থন দেন—কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা এমনটাই জানিয়েছেন। শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর সঙ্গে একটি বিবাদের পর এই মন্তব্য করেন তিনি। এমনকি নানা অভিযোগও করেছেন এই ইউটিউবার।
শ্রাবন্তী পুত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ইউটিউবার স্যান্ডি সাহা। তার দাবি, অভিমন্যু চট্টোপাধ্যায় তার যৌন পরিচয় নিয়ে অকথ্যভাবে বলেছেন। স্যান্ডি বলেন, বৃহস্পতিবার রাতে স্যান্ডি তার এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সেই সময় ওই বন্ধুর বাড়িতে হাজির ছিলেন অভিমন্যু। স্যান্ডি পরিচিত ভঙ্গিতে অভিমন্যুর সঙ্গেও কথা বলবার আবদার জানান। অভিমন্যুর দিকে ক্যামেরা তাক করতেই নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রাবন্তী পুত্র। খবর আনন্দবাজার পত্রিকা
অভিমন্যুর এই ব্যবহারে মর্মাহত কলকাতার এই ইউটিউবার। শ্রাবন্তীকে মেসেজ করে পুরো ঘটনা জানিয়েছেন তিনি। যদিও এখনও জবাব মেলেনি। স্যান্ডির কথায়, ‘শ্রাবন্তীদি সমকামিতাকে সবসময় সম্মান দিয়েছেন, সমর্থন করেছেন। তার ছেলের মুখে এমন শব্দ শুনব ভাবতেও পারিনি’।
খুব অল্প বয়সে বিয়ে করেছেন শ্রাবন্তী। মা-ও হয়েছেন অনেক অল্প বয়সে। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ছেলের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নায়িকার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি