১৮ আগস্ট ২০২৬

স্টাইলিশ লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
স্টাইলিশ লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস।

বাংলাপ্রেস ডেস্ক:  জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আগের মতো অভিনয়ে নিয়মিত না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তার সরব উপস্থিতি রয়েছে। 

সিনেমার শুটিংয়ে বর্তমানে নেপালে রয়েছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝরনার সৌন্দর্যও। মঙ্গলবার সাতসকালে এ নায়িকা কিছু ছবি প্রকাশ করেছেন সমুদ্রতট থেকে!

সেই ছবিগুলোতে দেখা গেছে, গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। এ ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন অপু বিশ্বাস। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন অপু বিশ্বাস।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট করা ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার নেটিজেনরা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি