৪ এপ্রিল ২০২৬

সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল লাটশালা ও চরখোর্দা গ্রামে দুদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার বেক্সিমকো পাওয়ার কোম্পানী লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের আয়োজনে এই সেবা দেওয়া হয়। তিস্তা সোলার লিমিটেডের (বেক্সিমকো) সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কমাডো (অব.) মো. আরিফুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে লাটশালা ও চরখোর্দা গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের প্রায় সাড়ে ছয়শত রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে ছয়জন চিকিৎসক দুদিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন তিস্তা সোলার লিমিটেডের (টিএসএল) ম্যানেজার মো. সাজিদ জাকির, সিনিয়র অ্যাক্সিকিউটিভ মো. জাকির হোসেন, অ্যাক্সিকিউটিভ মো. হারুন অর রশিদ, মো. সাজেদুল ইসলাম, মো. জাফির ও মো. মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে লাটশালা চরের মরিয়ম বেগম (৬২) বলেন, অনেকদিন থাকি শরীলোত বল-শক্তি পামনা বাবা। ট্যাকার অভাবোত ডাক্তারের কাছোতও যাবার পাম নাই। এত্তি আসি ট্যাকা ছাড়াই ডাক্তার দেখাবার প্যানো। তামরা আবার মোক ওষুধও দিলো। মোর খুব উপকার হলো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি