১ আগস্ট ২০২৬

শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:০০ এএম
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা

বাংলাপ্রেস ডেস্ক: শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা জানান, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজে ফিরবেন রাশমিকা।

এই দুর্ঘটনার প্রভাব পড়তে পারে তার ব্যস্ত শুটিং সূচিতেও। বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে রয়েছে ‘রানাবালি’ এবং ‘মাইসা’। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাঁর বেশ কয়েকটি চুক্তিবদ্ধ কাজ রয়েছে।

তথ্য অনুযায়ী, রাশমিকা বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। ফলে বাধ্যতামূলক এই বিশ্রাম তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা কিংবা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্র: আউটলুক ইন্ডিয়া

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি