১৪ জুন ২০২৬

গুরুতর রোগী পরিবহনে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সেবা, কেনা হবে ৪ হেলিকপ্টার

স্বাস্থ্যসেবা নিশ্চিতে চার হেলিকপ্টার কিনবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:১৫ পিএম
স্বাস্থ্যসেবা নিশ্চিতে চার হেলিকপ্টার কিনবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক : দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে গুরুতর ও জটিল রোগীদের দ্রুত জেলা সদর বা রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের জন্য এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ দেশের ১০ জেলায় নবনির্মিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির এক শতাংশ, অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজার হবেন নারী।

তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। প্রসূতি মায়েদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে বাড়িতে ডেলিভারি নিরুৎসাহিত করা হবে এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আধুনিক ও মানসম্পন্ন সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে।

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ সেবা চালু করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘর ও সামগ্রিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জেলা সিভিল সার্জনকে তিন দিনের মধ্যে রান্নাঘরের সব সরঞ্জাম পরিষ্কার করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অতীতের ধ্যানধারণা থেকে বের হয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সরকারের অঙ্গীকার এবং তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরও জানান, বিদেশি সহযোগিতায় নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ক্যানসার চিকিৎসাসহ আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। এছাড়া সারা দেশে আরও ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/এসআর 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি