টানা ৭ দিনের ছুটি শুরু
বাংলাপ্রেস ডেস্ক: টানা সাতদিনের ছুটি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি কাটাবেন। সেই হিসাবে রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।
২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটির সুযোগ করে দেয়া হয়েছে। আগামী ১ জুন খুলবে সরকারি অফিস।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।
তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়ন শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী