তারাগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ গেল ৫ জনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাগঞ্চ হাট থেকে ফেরা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, উপজেলায় শেরমোস্ত বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আহাজার আলী (৪৮) শেরমোস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ (৪৫), একই এলাকার মাহির (৪২)। এবং তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শেরমোস্ত পাতিলপাড়ার খালেমুল ইসলাম (৪০) মারা যান। এছাড়া একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
আহতরা দুজন হলেন, আটোচালক শহীদ (৪০), ও হাসপাতালে নেওয়ার পথে নিহত খাদেমুলের ৮ বছরের ছেলে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ৫ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি